News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর ও শিয়ালদহের মধ্যে কাঞ্চনজংঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ বিহাড়া স্টেশনে
Image

শিলচর ও শিয়ালদহের মধ্যে কাঞ্চনজংঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ বিহাড়া স্টেশনে

মালিগাঁও, ৩০ জানুয়ারি : রেল যাত্রীদের সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত বিহাড়া স্টেশনে ১৩১৭৬/১৩১৭৫নং. (শিলচর-শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের দুই মিনিট স্টপেজ প্রদান হয়েছে। ২৯ জানুয়ারি, ২০২৪ তারিখে বিহাড়া স্টেশনে কাঞ্চনজংঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা করেন শিলচরের মাননীয় লোকসভা সাংসদ ডাঃ রাজদ্বীপ রায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এখন থেকে ট্রেন নং. ১৩১৭৬ (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস শিলচর থেকে বিহাড়া স্টেশনে একই দিনের ১৩.২৫ ঘণ্টায় পৌঁছবে এবং ১৩.২৭ ঘণ্টায় প্রস্থান করবে। ১৩১৭৫নং (শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে যাত্রা শুরু করে পরের দিন ১২.০০ ঘণ্টায় বিহাড়া স্টেশনে পৌঁছবে এবং ১২.০২ ঘণ্টায় প্রস্থান করবে। এই নতুন স্টপেজটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

এই ট্রেনটির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top