News Flash

Image

ডিমা হাসাওয়ের লাংটিং মাইলু গ্রামে নিজের দিদির ওপর গুলি ছোট ভাইয়ের

হাফলং (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার লাংটিং মাইলু গ্রামে নিজের দিদির ওপর গুলি চালিয়েছে ছোট ভাই। ঘটনা লাংটিঙের কাছে মাইলু গ্রামে সংগঠিত হয়েছে।

জানা গেছে, শনিবার ডিমাসা জনগোষ্ঠীর কৃষি ভিত্তিক উৎসব বসুডিমা ছিল। সবাই যখন বুসুডিমা উৎসবে মাতোয়ারা, তখনই এদিন বিকাল প্ৰায় সাড়ে তিনটা নাগাদ এই ঘটনা সংগঠিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাংটিঙের মাইলু গ্রামে পিরমিতা আরদাও নামের মহিলার সঙ্গে তার ছোট ভাই সঞ্জীত আরদাওয়ের কোনও কারণে ঝগড়া হয়। এক সময় ঝগড়া চূড়ান্ত রূপ ধারণ করলে হাতে তৈরি বন্দুক দিয়ে সঞ্জীত তার দিদি পিরমিতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পিরমিতা আরদাও গুরুতরভাবে আহত হলে তাকে সঙ্গে সঙ্গে লাংটিং মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা সংকটজনক ভেবে পিরমিতাকে উন্নত চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ডাক্তার। বর্তমানে পিরমিতা আরদাওয়ের চিকিৎসা চলছে হাফলং সিভিল হাসপাতালে।

এদিকে লাংটিং পুলিশ নিজের দিদিকে গুলি চালানোর অভিযোগে সঞ্জীত আরদাওকে গ্রেফতার করে আজ রবিবার হাফলং নিয়ে এসেছে। ঘটনাকে কেন্দ্ৰ করে লাংটিঙের মাইলু গ্রামে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top