News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনি, গ্রেফতার এক 
Image

এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনি, গ্রেফতার এক 

আগরতলা, ২৬ জানুয়ারি: আমতলির এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠালো অতি উৎসাহী একদল যুবক। শহরের অভয়নগরে প্রসুনবাবুর ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলির এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে গিয়েছেন।

জানা গিয়েছে, প্রসূন বাবুর মেয়ে মেকআপ আর্টিস্ট। তিনি কুঞ্জবনে কাজ ছেড়ে ভাইয়ের সঙ্গে গাড়ি দিয়ে আসার পথে টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। টমটমের কোন ক্ষতি না হওয়ায় পরেও তাঁর মেয়ে অনামিকা ত্রিপুরা মালিকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তথাপি টমটম চালকের পক্ষ নিয়ে কিছু অতি উৎসাহী লোক প্রসুন ত্রিপুরার ছেলে ও মেয়েকে মেরে আহত করে। পরবর্তীতে জিবিপি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 

আরও জানা গিয়েছে, রাতেই ওই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কম বয়সী যুবক আবার পেশায় আয়ুর্বেদিক চিকিৎসক। 

Releated Posts

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top