News Flash

Image

বৃহস্পতিবার হাইলাকান্দিতে মন্ত্রী পরিমলের মোটর সাইকেল রেলি

হাইলাকান্দি (অসম) ২৪ জানুয়ারি (হি.স.) : পরিবহন, আবগারী ও ম্যস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে মোটর সাইকেল রেলিতে নেতৃত্ব দেবেন। পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লালা পুলিশ স্টেশন থেকে রেলি শুরু করবেন। এরপর তিনি সকাল সাড়ে নটা নাগাদ হাইলাকান্দি ডিসি অফিসে পৌঁছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক সভায় যোগ দেবেন। এরপর সকাল ১১ টায় তিনি পুনরায় পাঁচগ্রামের উদ্দেশে রেলিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন। বেলা বারোটায় পাঁচ গ্রামে তিনি সড়ক নিরাপত্তার সচেতনতা সংক্রান্ত এক জনসভায় যোগ দেবার পর বিকেল ২টা নাগাদ বদরপুর দেওরাইল হাইস্কুলেও অনুরুপ আরেকটি পথ নিরাপত্তার সচেতনতামূলক জনসভায় অংশ নেবেন। এরপর পরিবহন মন্ত্রী শিলচর পৌঁছে নরসিংতুলায় একটি ফ্লাওয়ার্স শোর উদ্বোধন করার কথা রয়েছে।

Releated Posts

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top