News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় চোরের আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ
Image

উত্তর জেলায় চোরের আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জানুয়ারি: চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ধর্মনগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ভোররাতে একটি বাইক এবং পাঁচশত রাবার সিট চুরিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, আলগাপুর রোডের নেতাজি ক্লাব সংলগ্ন মহেন্দ্র সরণী থেকে লিটন কুমার পাল-র  বাইক যার নাম্বার টিআর০৫-ডি-৫০০৬  চুরি হয়ে যায়। লিটন কুমার পাল সুজিত পালের বাড়িতে ভাড়া থাকে। জানা গেছে যে দুই মাস আগে তার বন্ধু উত্তম কুমার পাল এর কাছ থেকে এই বাইকটি ৯০০০০ টাকায় কিনেছিল এবং এই টাকা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে কেনা হয়েছিল। এখনো বাইকের মালিকানায় উত্তম কুমার পালের নাম রয়ে গেছে।

একই রাতে বড়াকান্দির ৫ নং ওয়ার্ড থেকে পাঁচশো রাবার সিট চুরি হয়ে যায়। এর রাবার সিটের মালিক পরিমল নাথ সে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত। সুমন দেবনাথ নামে এক ব্যক্তির কাছে তার বড়ুয়াকান্দির রাবার বাগানটি দেখাশোনার দায়িত্বে দেওয়া ছিল। রাবারের সাথে স্কেপার যা ছিল তাও চুরি করে নিয়ে গেছে চোরের দল। প্রতিটি রাবার সিটে ৮০০ গ্রাম করে রাবার থাকে। আগে কখনো এমন রাবার চুরির ঘটনা ঘটেনি এবার এই ধরনের ঘটনা ঘটায় সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top