News Flash

  • Home
  • দেশ
  • পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
Image

পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : পাখির চোখ চব্বিশের ভোট। ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ২৯ তারিখ মেচেদায় সভা করবেন তিনি। সেদিনই দুপুরে সাইন্স সিটিতে দলীয় সভা করবেন তিনি। এরপর হোটেলে বৈঠক করবেন রাজ্য নেতাদের সঙ্গে। ২৯ জানুয়ারি রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।

প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের পর এবার জোর কদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়তে চাইছে বিজেপি। সেই সূত্রেই শুরুতেই অমিত শাহের মতো শীর্ষ নেতাকে প্রচারে এনে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। শেষ ধর্মতলায় যে সভা করেছিলেন অমিত শাহ, সেখানে দুর্নীতি নিয়ে শাহি বাক্যবাণে বিদ্ধ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। নতুন করে তাঁর বাংলায় আসা মানে কি লোকসভার জন্য রাজ্য নেতৃত্বকে ‘টার্গেট সেট’ করে দেওয়া? উঠছে প্রশ্ন।

আগেই বঙ্গ শহরে এসে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ।

বিজেপি সূত্রের খবর, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ। অমিত শাহর বঙ্গ সফরসূচি চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক এই দুটি লোকসভা কেন্দ্রের সাংসদ যথাক্রমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।

যদিও তৃণমূলের টিকিটে গত লোকসভা ভোটে শিশির অধিকারী কিম্বা দিব্যেন্দু অধিকারী জিতলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন আর তাদের কোনও সম্পর্ক নেই। পূর্ব মেদিনীপুরের সেই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় অমিত শাহর চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবার সভা করা যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top