News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের দাপটে খুশি ভুটিয়ারা, পৌষ শেষেও ভিড় জমাচ্ছেন ঠাণ্ডায় কাতর কলকাতাবাসী
Image

শীতের দাপটে খুশি ভুটিয়ারা, পৌষ শেষেও ভিড় জমাচ্ছেন ঠাণ্ডায় কাতর কলকাতাবাসী

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): শুরুটা জমিয়ে না হলেও, পৌষের শেষে কামড় বসাল শীত। কলকাতার ওয়েলিংটনের ভুটিয়া বাজারে মরসুমের শুরুতে ভাটা থাকলেও, এখন রমরমিয়ে চলছে বিকিকিনি। শীতের দাপটে রীতিমতো খুশি ভুটিয়ারা। কারণ শীতের জন্য ভিড় জমাচ্ছেন ঠাণ্ডায় কাতর কলকাতাবাসী। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাস বরাদ্দ থাকে শীতের জন্য।

নভেম্বর মাসে সেই ভাবে শীতের দেখা মেলেনি। ডিসেম্বরেও শীতের তেমন প্রকোপ দেখা যায়নি। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের লম্বা রেশ চলছে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি চলবে আরও বেশ কিছুদিন। কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে ভুটিয়াদের বাজার বসে শীত পোষাকের। শুরুর দিকে বাজার না জমলেও মরসুমের শেষে এসে লাভের মুখ দেখছেন বিক্রেতারা।

Releated Posts

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top