News Flash

  • Home
  • খেলা
  • আফ্রিকান নেশনস কাপ : শেষ ষোলোতে ক্যামেরুন, আলজেরিয়া-ঘানার বিদায়
Image

আফ্রিকান নেশনস কাপ : শেষ ষোলোতে ক্যামেরুন, আলজেরিয়া-ঘানার বিদায়

আইভরিকোস্ট, ২৪ জানুয়ারি (হি,স,): আফ্রিকার নেশনস কাপে চারবারের চ্যাম্পিয়ন ঘানার বিদায়ঘণ্টা বেজেছে কাল রাতে। একই রাতে বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন আলজেরিয়াও। প্রাক্তন চ্যাম্পিয়নদের বিদায় নেওয়া রাতে অল্পের জন্য ঘানা-আলজেরিয়ার মতো পথ ধরেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন। আফ্রিকান নেশনস কাপে কাল নাটকীয় এক ম্যাচে গাম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে অদম্য সিংহরা।

ক্যামেরুন-গাম্বিয়ার গ্রুপ থেকে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে শেষ ষোলোতে গেছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। সাদিও মানের দল কাল গিনিকে হারিয়েছে ২-০ গোলে। গিনি গ্রুপের তৃতীয় দল হিসেবে নিশ্চিত করেছে শেষ ষোলো খেলা। পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া বিদায় করে দিয়েছে প্রতিবেশী আলজেরিয়াকে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে মৌরিতানিয়া। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে মৌরিতানিয়ার। গ্রুপের অন্য ম্যাচে বুরকিনা ফাসোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাঙ্গোলা।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top