News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতাকে ‘বাঘিনী’-র সঙ্গে তুলনা আদিত্যর; সুপ্রিয়ার শ্রদ্ধা তৃণমূল নেত্রীকে, কটাক্ষ রবিশঙ্করের
Image

মমতাকে ‘বাঘিনী’-র সঙ্গে তুলনা আদিত্যর; সুপ্রিয়ার শ্রদ্ধা তৃণমূল নেত্রীকে, কটাক্ষ রবিশঙ্করের

কলকাতা ও নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘একলা চলো’ মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। বিরোধীরা হতাশ হলেও, আস্থা রাখছেন। বিজেপি বলছে, এমনটাই তো হওয়ার ছিল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি। আমি সবসময় বলেছি, বাংলায় আমরা একাই লড়ব। দেশে কী হবে তা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু আমরা একটি ধর্মনিরপেক্ষ দল এবং বাংলায় আমরা একাই বিজেপিকে পরাজিত করব।”

মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা আদিত্য ঠাকরে (উদ্ধবের ছেলে) বলেছেন, “আমি মিডিয়ার থেকে জানতে পেরেছি, কিন্তু মমতাজি কী বলেছেন তা আমাকে একবার দেখতে দিন। মমতাজি বাংলায় বাঘিনীর মতো লড়াই করছেন, পশ্চিমবঙ্গে তাঁর লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আবার মমতার মন্তব্য প্রসঙ্গে এনসিপি-র কার্যকরী প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে বলেছেন, “তিনি আমাদের দিদি এবং আমরা তাঁকে ভালবাসি ও সম্মান করি। জোট (আইএনডিআই ) ঐক্যবদ্ধ এবং আমরা সবাই একসঙ্গে লড়াই করব। এতে জোটের কোনও ক্ষতি হবে না। প্রতিটি রাজ্যের মডেল আলাদা হবে। জোটে কোনও কোন্দল নেই। আমরা ঘন ঘন আলোচনা করছি।”

মমতার মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, এমনটা তো হওয়ারই ছিল। রবিশঙ্কর বলেছেন, ” এমনটা তো হওয়ারই ছিল। যখন একটি স্বার্থপর, সুবিধাবাদী জোট (আইএনডিআই) থাকে…তখন এরকম ঘটনা ঘটেই।”

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top