News Flash

Image

আত্মহত্যার চেষ্টা এক দিনমজুরের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জানুয়ারি: আত্মহত্যা করতে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাণে বাচলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানাধীন বরুয়াকান্দি গ্রামপঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায়।

বর্তমানে ওই দিনমজুর লক্ষণ সাহু(৪০) গ্রামবাসীদের তৎপরতায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায় লক্ষণ এবং তার স্ত্রী দুজনেই দিনমজুরের কাজ করে। আজ সকালে অর্থাৎ বুধবার সকালে তার স্ত্রী কাজের জন্য বের হয়ে যায় এবং সেও বের হয়ে যায়। দুপুর একটা নাগাদ তাদের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি গাছে লক্ষণকে গ্রামবাসীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা লক্ষণকে ঝুলন্ত অবস্থা থেকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে লক্ষণ আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কি কারনে বা কেন সে আত্মঘাতী হতে গেল তা এখনো জানা যায়নি।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top