News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসাম রাইফেল ও পুলিশের যৌথ অভিযানে ১৮০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১
Image

আসাম রাইফেল ও পুলিশের যৌথ অভিযানে ১৮০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ২৪ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আসাম রাইফেল ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সাথে একজন নেশাকারবারিকে আটক করেছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭৫.৫ লক্ষ টাকা হবে।

আসাম রাইফেলের তরফে এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খবর আসে খোয়াই জেলায় বিদ্যেবিল এলাকায় একটি গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে বিএসএফ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে ১৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭৫.৫ লক্ষ টাকা হবে।

বিবৃতিতে আরও জানিয়েছে, ওই অভিযানে সাথে একটি গাড়ি সহ একজন নেশাকারবারিকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ২০ হাজার টাকার একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top