News Flash

  • Home
  • খেলা
  • ‌১০ গোলের দশটিই কুন্তির দুর্দান্ত জয় স্পোর্টস স্কুলের
Image

‌১০ গোলের দশটিই কুন্তির দুর্দান্ত জয় স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। জয়ে জয়ে এগুচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। সুখময় স্কুলে সোমবার আসরের তিনটি ম্যাচ হয়। দিনের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-‌০ গোলে নবোদয় সঙ্ঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে স্মৃতি মগ দুটি, বিনতা সিনহা, স্মৃতি জমাতিয়া, তনু বাগচি, রিয়া জমাতিয়া এবং মারিন জমাতিয়া গোল করে। দিনের দ্বিতীয় ম্যাচে ফুলো ঝানো দল ১০-‌১ গোলে বিধ্বস্ত করে অক্সিলিয়াম বালিকা বিদ্যালয়কে। বিজয়ী দলের কুন্তি ওরাং একাই ১০ টি গোল করে নজীর গড়ে। আসরের প্রথম ফুটবলার হিসাবে ১০ টি গোল করলো কুন্তি। দিনের শেষ ম্যাচে চলমান সঙ্ঘ ৬-‌১ গোলে পরাজিত করে সবুজ সঙ্ঘকে। বিজয়ী দলের মিতা জমাতিয়া হ্যাটট্রিক করে। এছাড়া ইশিতা দাস, ইতি দাস এবং সঙ্গিতা দাস ১ টি করে গোল করে।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top