News Flash

Image

নাবালিকার বিয়ে আটকে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ জানুয়ারি : নাবালিকার বেআইনী বিয়ে আটকে দিল খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট। পরে নাবালিকাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনা শনিবার খোয়াই থানাধীন দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের শ্রীনগর পাড়ায়।

আগামী সোমবার খোয়াই শহরের লালছড়ার একটি ছেলের সাথে এই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। গোপন খবরের ভিত্তিতে শনিবার জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা খোয়াইয়ের দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের শ্রীনগর পাড়ায় নাবালিকা মেয়েটির বাড়ীতে যায়। পরিবারের লোকজনদের সাথে কথা বলে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন।

এদিনের অভিযানে অংশ গ্রহণ করেন জেলা সমাজ কল্যান ও সমাজ শিক্ষা বিভাগের উপ অধিকর্তা সুজিত দাস, মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর কিশোর দেববর্মা ও খোয়াই মহিলা থানার পুলিশ।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top