News Flash

  • Home
  • প্রধান খবর
  • একটা সময় কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলতেন কেজরিওয়াল, এখন তিনিই কেলেঙ্কারিতে যুক্ত : অনুরাগ ঠাকুর
Image

একটা সময় কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলতেন কেজরিওয়াল, এখন তিনিই কেলেঙ্কারিতে যুক্ত : অনুরাগ ঠাকুর

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, একটা সময় কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলতেন কেজরিওয়াল, এখন তিনিই কেলেঙ্কারিতে যুক্ত।

শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ ঠাকুর, কেজরিওয়ালকে ইডি-র সমন পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, “২০১১-১৪ পর্যন্ত বড়বড় কথা বলতেন কেজরিওয়াল। সেই সময় কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলতেন তিনি। অথচ এখন তিনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। এমন কেউ নেই যাকে কেজরিওয়ালের দল ঠকায়নি। এখন প্রশ্ন হল, কেন তিনি তদন্ত থেকে পালাচ্ছেন?” উল্লেখ্য, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠিয়েছে ইডি। তাঁকে ১৮ জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top