News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পরিচ্ছন্নতার তালিকায় প্রথম মোহনপুর পুর পরিষদ
Image

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পরিচ্ছন্নতার তালিকায় প্রথম মোহনপুর পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি : মোহনপুর পুর পরিষদের মুকুটে যুক্ত হল নতুন পালক। পরিষ্কার পরিচ্ছন্নতার সুবাদে মোহনপুর পুরপরিষদ ক্লিন সিটি হিসেবে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান দখল করেছে।

গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ১৫ হাজার থেকে ২৫ হাজার জনসংখ্যার ক্যাটাগরিতে ক্লিন সিটি হিসেবে প্রথম পুরস্কার হাসিল করল মোহনপুর পুর পরিষদ।

বৃহস্পতিবার দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন মোহনপুর পুর পরিষদের জনপ্রতিনিধি সমেত সিইও সুভাষ দত্ত।

মোহনপুর পুর পরিষদের পথ চলা অল্প সময়ের। এরই মধ্যে মোহনপুর নগর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে পুর পরিষদ। রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, বাজার প্রতিদিন  সাফাইয়ের উপর গুরুত্ব দিয়েছে মোহনপুর পুর পরিষদ। এই বিষয়কে মূল্যায়ন করে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্লিন সিটি হিসেবে প্রথম স্থান দখল করল মোহনপুর পুর পরিষদ।

এর পাশাপাশি এদিন গোটা ভারতবর্ষের মধ্যে রেংকিংয়ের নিরিখে মোহনপুর পুর পরিষদের স্থান চলে এসেছে ২৫১৮ তে। যা মোহনপুরের জনগণের অত্যন্ত গর্বের বলে দাবি করলেন মোহনপুর পুর পরিষদের সিইও। এদিন দিল্লিতে মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব, কাউন্সিলর সুখময় বিশ্বাস এবং সিইও সুভাষ দত্ত মেমেন্টো ও সার্টিফিকেট গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী হাত থেকে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top