News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৈজ্ঞানিক প্রদর্শনীতে পাঁচটি মডেলকে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে : মেয়র
Image

বৈজ্ঞানিক প্রদর্শনীতে পাঁচটি মডেলকে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে : মেয়র

আগরতলা, ১০ জানুয়ারি: দুইদিন ব্যাপী উমাকান্ত একাডেমী স্কুলে জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে। ওই বিজ্ঞান প্রদর্শনীতে মোট ৫৩টি মডেলে নির্বাচিত পাঁচটি মডেলকে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। আজ ওই প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে সাথে ছাত্র-ছাত্রীদের দ্বারা তৈরি বিভিন্ন প্রদর্শন ঘুরে দেখেছেন।

তাছাড়া এদিন উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, স্কুল এডুকেশনের ডেপুটি ডাইরেক্টর মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা।এদিন তিনি বলেন, ১০ এবং ১১ জানুয়ারি ওই দুইদিন ব্যাপী জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে। ‘সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই থিমকে সামনে রেখে এবারের ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ওই বিজ্ঞান প্রদর্শনীতে মোট মডেল রাখা হয়েছে ৫৩ টি। এখান থেকে নির্বাচিত পাঁচটি মডেলকে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। তাছাড়া আয়োজিত হবে একটি সেমিনারের। এই সেমিনারে একত্রিশ জন অংশগ্রহণ করবে। সেমিনারে শীর্ষস্থান অধিকারীকে রাজ্য স্তরীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে।

Releated Posts

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top