News Flash

  • Home
  • দেশ
  • আক্রান্ত ইডি আধিকারিকের আয় নিয়ে অসঙ্গতির অভিযোগ তৃণমূলের
Image

আক্রান্ত ইডি আধিকারিকের আয় নিয়ে অসঙ্গতির অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): সন্দেশখালিতে আক্রান্ত এক ইডি আধিকারিকের আয় নিয়ে অসঙ্গতির অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷

সোমবার একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে দাবি করা হয়, গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকদের যে দল গিয়েছিল, তারই সদস্য ছিলেন রাজকুমার রাম নামের এক আধিকারিক৷ এদিন তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছে ত়ৃণমূল৷
একটি নথি সামনে রেখে তৃণমূলের তরফে দাবি করা হয়, সিবিআইয়ের নথিতে যে রাজকুমার রামের উল্লেখ রয়েছে, তিনিই কি সন্দেশখালির তদন্তকারী দলে থাকা রাজকুমার? যদি তা-ই হয়, সম্প্রতি তাঁর আয় লক্ষ লক্ষ টাকা বেড়েছে৷ আয় নিয়ে অসঙ্গতি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে সিবিআই৷ তাহলে সেই ইডি আধাকারিক রাজকুমার রাম কী ভাবে কাজে যুক্ত থাকতে পারেন? কেন্দ্র এবং ইডি-র কাছে এই মর্মের জবাব চাইল তৃণমূল৷

এ দিন এক সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘‘…আমরা চাই না ইডির কেউ আহত হোক ৷ তৃণমূল তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷…’’ এর পরই কুণাল বলেন, ‘‘বিস্ফোরক তথ্য সামনে আসছে ৷ ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে ৷…যিনি তৃণমূলের কোনও নেতার দুর্নীতির তদন্তে সাতসকালে বাঁশ দিয়ে তালা ভাঙছে, তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে ৷’’
গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়। এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top