নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত আম আদমি পার্টি (এএপি)-র নেতা সঞ্জয় সিং জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। সঞ্জয় সিংয়ের এই আবেদনের প্রেক্ষিতে ইডি-র প্রতিক্রিয়া জানতে ছিল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি।
সোমবার বিচারপতি স্বরনা কান্ত শর্মা তদন্তকারী সংস্থা ইডি-কে নোটিশ পাঠিয়েছেন এবং ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছেন। উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর সঞ্জয় সিংকে গ্রেফতার করে ইডি। গত ২২ ডিসেম্বর নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

