News Flash

Image

অসমে বুনোহাতির তাণ্ডব, বকোয় হতাহত দুই

বকো (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তে বুনোহাতির তাণ্ডবে নাগরিকজীবন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। শনিবার রাতে গোয়ালপাড়া জেলার একবলবলা ফফঙ্গা গ্রামে বুনোহাতির হামলায় জনৈক শ্যামজিৎ মোমিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একইভাবে বুনো হাতির হামলায় কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকোর বড়খাল গ্রামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই গ্রামের অন্য এক ব্যক্তি দামালদের আক্রমণে আহত হয়ে এখন গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গতকাল রাতে কামরূপ জেলার বকো এাকার বড়খাল গ্রামে বিশাল এক বুনো হাতির দল ঢুকে ব্যাপক উপদ্রবের সৃষ্টি করে। হাতির আক্ৰমণে একজনের মৃত্যুর পাশাপাশি আরেকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে বড়খালের কমলেশ্বর বড়ো (৫৫) বলে পরিচয় পাওয়া গেছে।

এদিকে হাতির হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন অমল রাভা (৪০) নামের একজন। আহত অমল রাভাকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বুনো হাতির দলকে তাড়াতে গেলে ঘটে এই অঘটন।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top