শোপিয়ান, ৫ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই এই সংঘর্ষ শুরু হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকালে চোটিগাম এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘেরাও করে তল্লাশি শুরু করে। সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করেছে। এখনও নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে।

