News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেতাজি স্কুল মাঠ কোনো ধরণের পার্কিংয়ের জন্য ব্যবহার করা হবে না : মেয়র
Image

নেতাজি স্কুল মাঠ কোনো ধরণের পার্কিংয়ের জন্য ব্যবহার করা হবে না : মেয়র

আগরতলা, ৫ জানুয়ারি: নেতাজি স্কুল মাঠে কোন ধরনের পার্কিং জায়গা করা হবে না এবং রাজ্য সরকারে এ ধরনের জোর করে কোন চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও ছিল না। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, আগরতলা শহরে দিন দিন যানবাহন বাড়ছে। ফলে সব থেকে বড় যে সমস্যা এখন তা হচ্ছে পার্কিংয়ের। কিছুদিন পূর্বে একটি বৈঠকে শহরের কয়েকটি জায়গা নিয়ে আলোচনা হয় পার্কিং ব্যবস্থা করার জন্য। সেরকমই নেতাজি স্কুল মাঠ নিয়েও আলোচনা হয়। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মত হয় না। ফলে এই চিন্তাভাবনা থেকে দূরে চলে আসে নিগম। 

তাঁর কথায়, শুধুমাত্র নেতাজি স্কুল নয় অন্যান্য বিকল্প অনেকটি জায়গা নিয়েও সেদিনের বৈঠকে আলোচনা হয়েছিল। যা ছিল প্রাথমিক আলোচনা মাত্র। কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী মহল নেতাজি স্কুলের মাঠ নাকি পার্কিং ব্যবস্থা করে নষ্ট করে দেওয়া হবে বলে চেঁচাতে শুরু করে। যা করা হবার প্রাথমিক আলোচনা হয়েছিল তা ছিল আন্ডারগ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা উপরের মাঠ যেরকম আছে সেরকমই তবে অ্যাস্ট্রোটার্ফ মাঠ বানিয়ে যার উন্নতি করার প্ল্যান ছিল নিগম তথা রাজ্য সরকারের। 

এদিন তিনি আরও বলেন, যেহেতু স্কুল কর্তৃপক্ষ রাজী হয়নি সেজন্য পিছিয়ে আসা হয়। এরকমই আগরতলা শহরের আরো অনেকগুলি জায়গাকে পার্কিং জায়গা বানানোর চিন্তাভাবনা আছে নিগমের। কিছুদিন পূর্বেই স্কুলের বাউন্ডারি ওয়াল এবং জল  নিকাশি ব্যবস্থার জন্য ছয় কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। ফলে স্বার্থান্বেষী মহল কে এ ব্যাপার নিয়ে রাজনীতি না করতে অনুরোধ রেখেছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top