News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল থেকে লরি চলাচল বন্ধ থাকবে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিমূলক : বিপ্লব দাস
Image

আগামীকাল থেকে লরি চলাচল বন্ধ থাকবে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিমূলক : বিপ্লব দাস

ধর্মনগর, ২ জানুয়ারি : গত ২০ ডিসেম্বর সংসদে গৃহমন্ত্রী অমিত শাহ একটি বিল পেশ করেছিলেন। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ওই চালকের বিরুদ্ধে ১০ বছরের শাস্তি এবং ৫ লক্ষ টাকার জরিমানা করা হবে। এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে বিএমএসের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় আগামীকাল থেকে লরি চলাচল বন্ধ থাকবে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিমূলক। আজ ধর্মনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সভাপতি একথা বলেন বিপ্লব দাস।

তিনি এদিন জানিয়েছেন, আগামীকাল আইএসবিটি এবং জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখবেন কর্মী। ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সংসদে এই বিলের পক্ষে-বিপক্ষে আলোচনা হবে। ৯ জানুয়ারি বি এম এস এর পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে চিঠি প্রদান করা হবে। ১০ জানুয়ারি জেলাভিত্তিক কর্মসূচি রয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করে। তাছাড়া, ১১ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই প্রস্তাবটি বিবেচনার জন্য চিঠির প্রদান করা হবে।

এদিন আরও জানিয়েছেন, আগামী ১২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন মহকুমা, জেলা এবং তরেস্তরে এর বিরোধিতা করে প্রতিবাদ জানানো হবে। তারপর মজদুররা শ্রমিকদের স্বার্থে সঠিক ব্যবস্থার গ্রহণ করে প্রস্তাব বিবেচনার জন্য সুষ্ঠুভাবে প্রতিবাদ গড়ে তোলা হবে। কিন্তু ৩ জানুয়ারি থেকে রাজ্যে লরি চালকরা লরি বন্ধ করে দেবে বলে যে হুমকি দিচ্ছে তা বিভ্রান্তিকর এবং এর সাথে বি এম এস এর কোন যোগাযোগ নেই।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top