News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন বছরে দক্ষিণের তিনটি রাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী
Image

নতুন বছরে দক্ষিণের তিনটি রাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩১ডিসেম্বর(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপে তিন দিনের সফরে যাবেন। তিনি তামিলনাড়ুতে ১৯,৮৫০ কোটি টাকা এবং লাক্ষাদ্বীপে ১১৫০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ২ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পৌঁছবেন। তিরুচিরাপল্লির ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই দিনই বিকেলে একটি পাবলিক ইভেন্টে প্রধানমন্ত্রী বিমান, রেল, সড়ক, তেল, গ্যাস, শিপিং এবং উচ্চশিক্ষা খাতে ১৯,৮৫০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে তিনি কেরলে দুটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে ১১৫০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উন্নয়ন প্রকল্পগুলি টেলিযোগাযোগ, পানীয় জল, সৌর শক্তি, স্বাস্থ্য এবং অন্যান্য খাতের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে স্বাধীনতার পর প্রথমবারের মত সাবমেরিন অপটিক ফাইবার ক্যাবলের মাধ্যমে লাক্ষাদ্বীপ যুক্ত হবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্রদের তিন দাবি নিয়ে কোনও আপস নয়, গ্রেফতার বা হুমকিতেও আন্দোলন থেকে সরব না: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে জন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে শনিবার অনশনরত ছাত্রদের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top