News Flash

  • Home
  • খেলা
  • প্রীতি ক্রিকেটে জয়ে জয়ে জেআরসি দারুন উদ্দীপিত আরবিআই শাখা
Image

প্রীতি ক্রিকেটে জয়ে জয়ে জেআরসি দারুন উদ্দীপিত আরবিআই শাখা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।  যে উদ্দেশ্য নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে আসা তা যেন শতভাগ সার্থক হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার ম্যানেজার তথা বহুগুণে গুণান্বিত মনোজ কুলকার্নি ওনার সংক্ষিপ্ত ভাষণে স্বীকার করেছেন। ক্রিকেটীয় ভাষায় জয় পরাজয়কে পাশে সরিয়ে রেখে ব্যস্ততম দুটো পেশা জগতের লোকদের মধ্যে ছুটির দিনের আমেজটা মত বিনিময়ের মাধ্যমে পুরোপুরি সার্থক হয়েছে বলা চলে। সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে গড়া দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজ আরও একটা রবিবাসরীয় প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে আরবিআই আগরতলা শাখার স্টাফ একাদশকে হারিয়ে। টস জিতে জেআরসি-র ক্যাপ্টেন অভিষেক দে আরবিআই স্টাফ একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে সীমিত ওভারের খেলায় ৫৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য করে। দলের পক্ষে আশীষের ১৪ রান এবং শুভ্র-র ১০ রান কিছুটা উল্লেখ করার মতো। জেআরসি-র বোলার জাকির হোসেন ১৬ রানে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার সুদৃশ্য ট্রফি পান। এছাড়া, অভিষেক দে ১৭ রানে তিন উইকেট, বিশ্বজিৎ দেবনাথ ৪ রানে ২ উইকেট এবং অনির্বাণ দেব ও বাপন দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জেআরসি-র ওপেনার সুব্রত দেবনাথের ১৩ রান, বাপন দাসের ২৫ রান, মেঘধন দেব-এর ১১ রানের পাশাপাশি মৃদুল চক্রবর্তীর অপরাজিত ১১ রান ও তাপস দেব-এর ২ রান দলকে সহজ জয় এনে দেয়। তবে এই জয়ের পেছনে প্রসেনজিৎ সাহা, মিল্টন ধর, কৌশিক সমাজপতি, দিব্যেন্দু দে, বিষ্ণুপদ বণিকের ভূমিকাও অনস্বীকার্য। খেলা শেষে মাঠেই সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে আরবিআই আগরতলা শাখা প্রবন্ধক মনোজ কুলকার্নি, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে ধন্যবাদ সূচক বক্তৃতায় অভিষেক দে উপভোগ্যকর ম্যাচ উপহার দেওয়ায় দু’দলের খেলোয়াড়দের এবং আগরতলা শাখা প্রবন্ধক, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও এ ধরনের ম্যাচ জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top