News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের রক্তদান শিবিরের আয়োজন
Image

শিক্ষকের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ২৮ ডিসেম্বর : ধলাই জেলার কমলপুরের সালাহালি শান্তিনিকেতন কোচিং সেন্টারের শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে খুবই আপনজন। কোচিং সেন্টারের ওই শিক্ষকের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে ছাত্র-ছাত্রীরা রক্তদান শিবিরের আয়োজন করে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ধরনের উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। হালহালি শান্তি নিকেতন কোচিং সেন্টারের শিক্ষক বান্না সেনের ৩৪ তম জন্মদিবসে ঐ সেন্টারের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ঐ শিবিরে মোট ১৫ জন এদিন রক্তদান করেছেন। ছাত্র – ছাত্রীরাও রক্তদান করেছে এদিন।
 এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, সমাজসেবী শ্যামল পাল, নারায়ণ রায়। ভলান্টারি ব্লাড ডোনার এসো ‘র কমলপুর শাখার সম্পাদক অর্জুন দেব।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top