News Flash

  • Home
  • দেশ
  • এনডিএ-তে নীতিশের ফেরার সব দরজা বন্ধ : গিরিরাজ সিং
Image

এনডিএ-তে নীতিশের ফেরার সব দরজা বন্ধ : গিরিরাজ সিং

পাটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সব দরজা বন্ধ রয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সমস্ত দরজা বন্ধ। বিধানসভায় মহিলাদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্যকারীর অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া উচিত। তাঁর বর্তমান মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এই পদে থাকার উপযুক্ত নন।”

বিহার তথা জাতীয় রাজনীতিতে এখন গুঞ্জন চলছে, যে গেরুয়া শিবিরে ফিরে আসতে পারেন নীতীশ কুমার। কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে দিয়ে গিরিরাজ সিং বৃহস্পতিবার বলেছেন, নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সব দরজা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার, পরে তিনি এনডিএ-তে শামিল হন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top