News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৪৮৬.৭৮ কোটি টাকা ব্যয়ে খোয়াই এবং হরিনা জাতীয় সড়কের পাঁকা ফালা সহ ১৩৪ কিলোমিটার দুই লেনের প্রশস্তকরণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়
Image

২৪৮৬.৭৮ কোটি টাকা ব্যয়ে খোয়াই এবং হরিনা জাতীয় সড়কের পাঁকা ফালা সহ ১৩৪ কিলোমিটার দুই লেনের প্রশস্তকরণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: ২৪৮৬.৭৮ কোটি টাকা ব্যয়ে খোয়াই এবং হরিনা জাতীয় সড়কের পাঁকা ফালা সহ ১৩৪ কিলোমিটার দুই লেনের প্রশস্তকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের বিশদ বিবরণ দিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন,উত্তর-দক্ষিণ ত্রিপুরার মধ্যে রাস্তা প্রশস্ত করার সাথে সাথে ৩৮ কিলোমিটার দূরত্ব কমবে এবং আসাম ও ত্রিপুরার মধ্যে দূরত্বও কমবে।

শ্রী ঠাকুর আরও বলেন, সরকারী উন্নয়ন সহায়তার অধীনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে ১৫১১.৭০ কোটি টাকার সহায়তায় প্রকল্পটি এগারো মাসের মধ্যে শেষ হবে।

প্রকল্পটি ত্রিপুরার বিভিন্ন অংশের মধ্যে আরও ভাল সড়ক যোগাযোগের সুবিধার্থে এবং বিদ্যমান এনএইচ-৮ ব্যতীত ত্রিপুরা থেকে আসাম ও মেঘালয়ে বিকল্প যোগাযোগ প্রদানের জন্য পরিকল্পিত হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top