News Flash

Image

বামুটিয়ায় তহশিল কাছারী অফিসের

আগরতলা,২৭ ডিসেম্বর :  নবনির্মিত বামুটিয়া তহশিল কাছারী অফিসের  উদ্বোধন হল বুধবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, শীলা দাস(সেন) সহ অন্যান্যরা। এদিন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই অফিসের উদ্বোধন করে মন্ত্রী প্রণজিত সিংহ রায়। 

এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি নব নির্মিত তহশিল কাছারি অফিস প্রাঙ্গনে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন মন্ত্রী শ্রী সিংহ রায়। তিনি বলেন প্রধানমন্ত্রী সবসময় অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন। 

মানুষের কাছে দ্রুততার সঙ্গে সমস্ত সুযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সর্বোপরি এক অফিসের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিত সিংহ রায়।”

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top