News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : দুষ্কৃতী-হামলায় আহত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন শেমখরের নির্দল প্রার্থীর দুই প্ৰচারকর্মী
Image

Assam : দুষ্কৃতী-হামলায় আহত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন শেমখরের নির্দল প্রার্থীর দুই প্ৰচারকর্মী

হাফলং (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় নির্বাচনী হিংসা? উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন শেমখর আসনের নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুঙের দুই প্ৰচারকর্মী দুষ্কৃতকারীদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শেমখরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাহাড়ি জেলায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে। শেমখর আসনের নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুংয়ের অভিযোগ, শেমখর গ্রামে সোমবার পার্বত্য পরিষদের বর্তমান বিজেপি সদস্য তথা বিজেপি প্রার্থীর পূজা চলছিল। আর এতেই এই ঘটনা সংগঠিত হয়েছে। তিনি বলেন, এই পূজা চলাকালীন ডিএনএলএর প্রাক্তন সদস্য প্রদাও রিংমাও বডো ও ফুলন ফংলো তাঁর সমৰ্থক-কর্মীদের ওপর আক্রমণ চালায়। নির্দল প্রার্থী হিরোজিৎ জিডুংয়ের কর্মীদের বলেরো গাড়ি, মোটর সাইকেলে ভাঙচুর চালায়। সঙ্গে তাঁর দুই কর্মী রিডেন হাফলংবার ও প্রকাশ ফংলোর উপর দা, খুকরি নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। এতে রিডেন ও প্রকাশ ফংলো গুরুতরভাবে আহত হয়েছেন।

আহত দুজনকে মাইবাং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরোজিৎ জিডুঙের অভিযোগ, শেমখর আসনের বর্তমান বিজেপি সদস্য এই আক্রমণের ঘটনা সংগঠিত করেছেন। তিনি পরিষদের বর্তমান বিজেপি সদস্য তথা শেমখর আসনের প্রার্থীকে (বিজেপি) নজরবন্দি করে রাখার জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসন বা পুলিশ এনিয়ে যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তা-হলে তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবেন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top