News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা-সহ গোটা বাংলায় বাড়ছে তাপমাত্রা, আকাশ ঢাকল কুয়াশার চাদরে
Image

কলকাতা-সহ গোটা বাংলায় বাড়ছে তাপমাত্রা, আকাশ ঢাকল কুয়াশার চাদরে

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : কলকাতা-সহ গোটা বাংলায় বাড়ল তাপমাত্রা। উধাও শীতের আমেজ। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। ভোরে কুয়াশার দাপটও লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে দিনের বেলায় সেভাবে তা টের পাওয়া যাবেন। বাড়বে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বজায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। বাংলাদেশ ঘূর্ণাবর্তের ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বাড়বে কুয়াশার দাপট। বৃহস্পতিবার সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতও হতে পারে।
এদিকে, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতেও ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে ফের কবে বাংলায় ফিরবে শীত, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top