News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে উচ্ছেদ এক নিরীহ পরিবার, তিন বখাটে যুবকের তাণ্ডবে চাঞ্চল্য বিটারবনে
Image

অবৈধভাবে উচ্ছেদ এক নিরীহ পরিবার, তিন বখাটে যুবকের তাণ্ডবে চাঞ্চল্য বিটারবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর : কোনো বৈধ নোটিশ ছাড়াই দিনদুপুরে এক দিনমজুরের বসত ঘর ভেঙ্গে দিয়েছেন দুই তিনজন যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিটারবন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। উল্লেখ্য এলাকার সরকারী জমিতে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে ওই গরীব পরিবারটি।

রবিবার হঠাৎই কয়েকজন যুবক তাদের বাড়ি-ঘর ভেঙ্গে ফেলে। তাদের কাছ থেকে তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতেও নারাজ। এমনকি বৈধ কোনো নোটিশও দেখাতে ব্যর্থ হয়েছে ওই যুবকরা। তবে কিসের ভিত্তিতে এভাবে এই বাড়ি-ঘর গুলি ভেঙ্গে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিন দুপুরে ওই অসহায় পরিবারটির ঘরের ছাউনি সহ রান্নার সামগ্রী সব তছনছ করে দিয়েছে ওই যুবকদের দল। এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top