News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে চ্যাম্পিয়ান কসমোপলিটান ক্লাব
Image

শান্তির বাজারে অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে চ্যাম্পিয়ান কসমোপলিটান ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৪ ডিসেম্বর।। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা  ভিত্তিক অনুর্ধ – ১৩ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হল বাইখোড়ার কসমোপলিটান ক্লাব। রবিবার  জোলাইবাড়ি মাঠে আসরের ফাইনাল ম্যাচে দু- দলের রান সমান হওয়ায় টসে ফয়সালা হয় ম্যাচের৷ টসে জিতে প্রথমে  কসমোপলিটান ক্লাবকে ব্যাট করতে পাঠায়  মুহুরীপুর জনকল্যাণ সমিতি।প্রথমে ব্যাট করতে নেমে ২১.২ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় কসমোপলিটান। দলের পক্ষে  সায়ন মুহুরী সর্বোচ্চ  ২০ রান করে।  মুহুরীপুর জনকল্যাণ সমিতির  অনিক চক্রবর্তী ৪ উইকেট এবং অরবিন্দ যোগী ও সৌরভ দেবনাথ ২ টি করে উইকেট দখল করে।  জবাবে খেলতে নেমে মুহুরীপুর জনকল্যাণ সমিতি  ৩৪ ওভারে সব উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রতিম রায় সর্ব্বোচ্চ ২৩ রান করে। কসমোপলিটানের সফল বোলার কুনাল দেবনাথ ও অপুর্ব মজুমদার ৩ টি করে উইকেট দখল করে। উভয় দলের রান সমান হওয়ার খেলার নিমানুসারে টসে জয়ী হয়ে  চ্যম্পিয়ন হয় কসমোপলিটান ক্লাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top