News Flash

  • Home
  • প্রধান খবর
  • “আমরা নিয়োগ করার সুযোগ চাই, সুযোগ দিন”, আর্জি ব্রাত্যর
Image

“আমরা নিয়োগ করার সুযোগ চাই, সুযোগ দিন”, আর্জি ব্রাত্যর

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): মামলার ফাঁস। আইনি জট। সেসব কাটিয়ে নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। শনিবার অর্থাৎ প্রাথমিক টেটের একদিন আগে ফের এ কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কার্যত অনুরোধের সুরে তিনি বললেন, “আমরা নিয়োগ করার সুযোগ চাই। সুযোগ দিন।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্পষ্ট বক্তব্য, “আমরা যে স্বচ্ছভাবে নিয়োগ করব সেই অবকাশই তো দেওয়া হচ্ছে না। অবকাশ দেওয়া হলে তো করতে পারি।” আইনি জটে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকাতেই যে তা সম্ভব হচ্ছে না বলে স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী। বলেন, “আইনি জট তো আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, পর্ষদও দ্রুত খুব স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে চায়। কিন্তু, আইনি জটিলতা আছে, যেটা আমরা তৈরি করিনি। আমাদের একবার অন্তত সুযোগ দেওয়া হোক নিয়োগ দেওয়ার। তারপর মামলা হোক।”
রবিবার প্রাথমিক টেট। রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে। এই নিয়ে পরপর দু’বছর টেট হচ্ছে। কিন্তু, নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top