News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলকাতাগামী তিন জোড়া ট্রেনের সময়সীমা বৃদ্ধি
Image

কলকাতাগামী তিন জোড়া ট্রেনের সময়সীমা বৃদ্ধি

মালিগাঁও, ২৩ ডিসেম্বর: যাত্রীদের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কলকাতাগামী তিন জোড়া ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান সময়, স্টপেজ ও গঠনের সাথে উভয় দিক থেকে ১৩টি ট্রিপের জন্য মার্চ, ২০২৪ পর্যন্ত চলাচল করবে।

সেই অনুযায়ী, ট্রেন নং. ০২৫০২ (আগরতলা-কলকাতা) স্পেশাল ২৭ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার আগরতলা থেকে যাত্রা করবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০২৫০১ (কলকাতা-আগরতলা) স্পেশাল ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বিদ্যমান সময়সূচি, স্টপেজ অনুযায়ী কলকাতা থেকে যাত্রা করবে।

ট্রেন নং. ০৫৬৩৯ (শিলচর-কলকাতা) স্পেশাল ২৮ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর থেকে যাত্রা করবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৬৪০ (কলকাতা-শিলচর) স্পেশাল ২৯ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার বিদ্যমান সময়সূচি, স্টপেজ অনুযায়ী কলকাতা থেকে যাত্রা করবে।ট্রেন নং. ০২৫১৮ (গুয়াহাটি-কলকাতা) স্পেশাল ৩০ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার গুয়াহাটি থেকে যাত্রা করবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০২৫১৭ (কলকাতা-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি ২৮ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বিদ্যমান সময়সূচি, স্টপেজ অনুযায়ী কলকাতা থেকে যাত্রা করবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে ও বিভিন্ন সংবাদপত্রে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top