News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন ব্যাপী চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা
Image

তিনদিন ব্যাপী চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : ফুলের বৈচিত্র্যময় সমারোহ কার না ভাল লাগে! আর সেই ফুলটি যদি হয় ফুলের রানি জগদ্বিখ্যাত চন্দ্রমল্লিকা-যার বৈচিত্র্য ও বৈভব সকল পুষ্পপ্রেমীকে চমকে বাকরুদ্ধ করে দেয়,  তাহলে তো কথাই নেই। এই জগদ্বিখ্যাত ফুলকে নিয়েই ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড এবছরও প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে।

 আগামী ২৫শে ডিসেম্বর সারা বিশ্ব যখন বড়দিনের আনন্দে মেতে উঠবে,  সেই সময় ক্রিসেনথিমাম গিল্ডের সদস্যরা মেতে উঠবেন “চন্দ্রমল্লিকা দিবস” উদযাপনের আনন্দময় আয়োজনে। ২৫ শে ডিসেম্বর বিকেল থেকে ২৭ শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মন্ত্রী বাড়ী রোড(রূপসী সিনেমা হল) প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 ত্রিপুরার ফুলচাষীরা এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় তাদের পুষ্পসম্ভার নিয়ে অংশ গ্রহণ করবেন। চন্দ্রমল্লিকার এই বৈচিত্র্যময় ও বিস্ময়কর সমারোহে উপস্থিত থাকার জন্য সকল দর্শক ও পুষ্পপ্রেমীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ড।

Releated Posts

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top