News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার প্রতিবাদ
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার প্রতিবাদ

কলকাতা, ২৩ ডিসেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় অভিযুক্তদের রাতভর লক আপে রেখে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিরোধী নেতা।

পুলিশি পদক্ষেপের কড়া সমালোচনা করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “পুলিশ মানুষের কন্ঠ রোধ করতে চায়’, মন্তব্য করেছেন”। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “নিরাপত্তার জন্য আন্দোলনকারীদের হাই সিকিওরিটি জোন থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ ঠিক আছে। তা বলে জামিন অযোগ্য ধারা দেওয়া চরম অসহিষ্ণুতার পরিচয়’’। অন্যদিকে দিলীপ ঘোষের মত, ‘‘এমন অমানবিক সরকারের এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই’’। কড়া প্রতিক্রিয়া এসেছে কংগ্রেসের তরফেও। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ’’রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসন খুন-জখম হলে লুকোয়, আর নিরীহ আন্দোলনকারীদের কড়া ধারা দিচ্ছে’’।
পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। তৃণমূলের সামাজিক মাধ্যম শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্যের পাল্টা যুক্তি, ‘অন্য রাজ্যে কী হয় মানুষ তা জানে। আগে তার বিচার করুন।’ অন্যদিকে লালবাজারের তরফে বলা হয়েছে, বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। সেই জন্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, ৫৯জনকে হেফাজতে চেয়েও পেল না পুলিশ। ধোপে টিকল না পুলিশের সওয়াল, ৫৫ জন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীর জামিন।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top