News Flash

  • Home
  • প্রধান খবর
  • গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানি, জেলার পাশাপাশি কলকাতাতেও একই অবস্থা
Image

গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানি, জেলার পাশাপাশি কলকাতাতেও একই অবস্থা

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে হাওড়া, হুগলি থেকে পূর্ব মেদিনীপুর সর্বত্রই গ্যাস অফিসের সামনে ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গ্রাহকদের। কেউ ভোর ৪ টে, কেউ ভোর ৫ টায় এসে লাইন দিচ্ছেন। তারপরও ঠিকমতো লিঙ্ক করানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকেই। অনলাইনে এই পরিষেবা না মেলায় ক্ষুদ্ধ গ্রাহকরা।

গ্যাস সিলিন্ডার কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করাতে কলকাতাতেও দেখা যাচ্ছে লম্বা লাইন । ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থার ডিলারদের তরফে। কিন্তু তার পরও উদ্বেগ কাটছে না গ্রাহকদের। ভিড় ক্রমেই বাড়ছে। গ্যাস সিলিন্ডারের কানেকশনের সঙ্গে যুক্ত করতে হবে আধার এই মাসের মধ্যেই। নইলে বড় ক্ষতি হতে পারে, গ্রাহকের এমনটা ধারণা তৈরি হয়েছিল । ভর্তুকি পেতে গেলে বাধ্যতামূলকভাবে করাতে হবে বায়োমেট্রিক। তার জন্য সময় বেঁধে দিয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলি। ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করানো হলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। আর তার শেষ তারিখ ৩১ ডিসেম্বর বলে ধারণা ছিল অনেকের। তাই এই সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে তাই শেষমুহূর্তে লাইনে দাঁড়াচ্ছেন শয়ে শয়ে মানুষ। তাই কোথাও সকাল থেকে, কোথাও আবার ভোরের আগে থেকেই গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলির অফিসের সামনে পড়েছে লম্বা লাইন। ব্যতিক্রম নয় কলকাতাও।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top