News Flash

  • Home
  • দেশ
  • বিচারপতি অনুপস্থিত থাকায় পিছিয়ে গেল অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলা
Image

বিচারপতি অনুপস্থিত থাকায় পিছিয়ে গেল অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলা

কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : পিছিয়ে গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুক্রবার শুনানির কথা থাকলেও বিচারপতির অনুপস্থিতিতে শুনানি হয়নি।

গত ২০ ডিসেম্বর অভিষেকের আয়ের উৎস সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ সংক্রান্ত একটি মামলা ডিভিশন বেঞ্চের বিবেচনাধীন হওয়ায় তিনি জানিয়ে দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কি না। ফলে মামলা পিছিয়ে যায় বৃহস্পতি ও শুক্রবারে। শুক্রবারও বিকেল ৪টে নাগাদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সিনহা এদিন এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আদালত সূত্রে খবর, বেশ কিছুদিনের জন্য পিছিয়ে গেল মামলা।

উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে কীভাবে সম্পত্তির পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে অভিষেকের? তাঁর উৎস কী? জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতিকে ইডি জানিয়েছিল, অভিষেক ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন। তাঁরা এর উত্তর খতিয়ে দেখছেন। ইডির এই জবাব শুনেই বিচারপতি বলেছিলেন, ‘যে পরিমাণ নথি জমা পড়েছে, তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে, তা কি খুঁজে দেখেছেন আপনারা? আদালত যা জানতে চাইছে, তা কি খুঁজে দেখেছেন? আয়ের উৎস খুঁজে দেখেছেন? আইন আপনাদের ক্ষমতা দিয়েছে। এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত।’

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top