News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের মিডিয়ার দিকে আঙুল তুললেন রাহুল, বললেন তাঁরা বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না
Image

ফের মিডিয়ার দিকে আঙুল তুললেন রাহুল, বললেন তাঁরা বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): আবারও সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের প্রতিবাদ মঞ্চ থেকে রাহুল গান্ধী বলেছেন, “দেশের বেকারত্ব নিয়ে মিডিয়া কোনও কথা বলে না। তবে রাহুল গান্ধী একটি ভিডিও রেকর্ড করেছেন, সেই কথা বলছেন। যেখানে সাসপেন্ড হওয়া সাংসদরা বাইরে বসে ছিলেন।”

সংসদে নিরাপত্তা বিচ্যুতি প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “২-৩ জন সংসদে ঢুকে ধোঁয়া ছড়ালো। এই সময় পালিয়ে যান বিজেপি সাংসদরা। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের প্রশ্ন উঠলেও, কেন তারা এভাবে প্রতিবাদ করল তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর হচ্ছে দেশে বেকারত্ব।”
প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এনসিপি প্রধান শরদ পওয়ার এবং বিরোধী জোটের নেতারা এদিন দিল্লির যন্তর মন্তরে সাংসদদের বরখাস্তের বিরুদ্ধে ”গণতন্ত্র বাঁচাও” বিক্ষোভে অংশ নেন।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top