News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মোহন যাদবের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মোহন যাদবের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহন যাদব। মোহন যাদব ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মধ্যপ্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেভদা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ও দুই উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেভদা।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

জয়সালমেরে আয়োজিত সেনাদের অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মুর্মু
জয়পুর, ২২ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু শনিবার, ২৩ ডিসেম্বর রাজস্থানের জয়সালমেরে আয়োজিত সেনাদের অনুষ্ঠানে অংশ নেবেন। সেই উপলক্ষ্যে শনিবার জয়সালমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি প্রধান অতিথি হিসাবে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জের সেনা অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতি শনিবার জয়সালমেরে আসবেন বলে রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র শুক্রবার সেখানে পৌঁছে যাচ্ছেন। সেখানে ষ্ট্রপতিকে স্বাগত রাজ্যপাল ।

রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জের সেনা অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি অনুসারে, রাষ্ট্রপতি মুর্মু জয়সালমেরে পৌঁছোলে রাজ্যপাল মিশ্র শনিবার তাঁকে স্বাগত জানাবেন। এরপরে, রাষ্ট্রপতি শহীদ পুনম সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত পোখরান ফিল্ড প্রতিষ্ঠাতা রেঞ্জ এবং রাজীবিকা মিশনের অনুষ্ঠানে অংশ নেবেন।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top