News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিগমবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের কাজ চলছে : মেয়র
Image

নিগমবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের কাজ চলছে : মেয়র

আগরতলা, ২২ ডিসেম্বর: নিগমবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের কাজ চলছে। সেখানে জল জমে থাকার কারণেই হয়তো বা শহরে মশার উপদ্রব বেশি। আজ আখাউড়া রোডস্থিত পরিদর্শনে গিয়ে এমনটাই অনুমান করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম। 

তাঁর কথায়, গত ২০১৯ সালের জানুয়ারি মাসে আখাউড়া রোডস্থিত কাটাখালের ড্রেনের কাজ শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে  আধুনিক প্রযুক্তিতে ড্রেইনের নির্মাণ কাজ চলছে। বর্তমানে প্রায় শেষের পথে কাজ। এই ড্রেইনের কাজে জমা জল থেকেই শহরে মশার উপদ্রব বেড়েছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, জল যাতে না জমে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ড্রেইনের কাজে নিযুক্ত ঠিকেদারদের নির্দেশ দেওয়া হয়েছে।ড্রেইন নির্মাণ কাজ সম্পূর্ণ হলে শহরবাসী মশার উপদ্রব থেকে রেহাই পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top