News Flash

  • Home
  • দেশ
  • মাথাভাঙ্গায় রাজ্য সড়কে ট্রাকে আগুন, আহত চালক
Image

মাথাভাঙ্গায় রাজ্য সড়কে ট্রাকে আগুন, আহত চালক

মাথাভাঙ্গা, ২০ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের মাথাভাঙ্গার ১৬ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ট্রাক । বুধবার এই দুর্ঘটনায় আহত হন ট্রাকচালক রেজাউল আলম (৩৭)। তিনি ডালখোলার বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন কলেজ মোড় লাগোয়া একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরে রাজ্য সড়ক দিয়ে আসছিল যাত্রীবাহী বাস। সেইসময় বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিহার থেকে শীতলকুচিগামী একটি ইটবোঝাই ট্রাক। এরপর ট্রাকটি রাস্তার ধারে একটি বাড়ি ও দোকানে ধাক্কা মারে। যদিও ঘটনায় ওই বাড়ির কোনও সদস্যের আঘাত লাগেনি। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। ট্রাক থেকে গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top