News Flash

  • Home
  • বিদেশ
  • প্রবল শীত বাধা দিচ্ছে উদ্ধারকাজে, চিনে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৯
Image

প্রবল শীত বাধা দিচ্ছে উদ্ধারকাজে, চিনে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৯

বেজিং, ২০ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পশ্চিম চিনের পার্বত্য অঞ্চলে ৬.২ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯-এ পৌঁছেছে। ভূমিকম্পে আহতের সংখ্যা এক হাজারের বেশি। প্রবল শীতের জন্য বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ, পাশাপাশি প্রবল ঠান্ডার মধ্যেই ভূমিকম্পে ঘর-বাড়ি ভেঙে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। চিনের সময় অনুযায়ী, সোমবার রাত ১১.৫৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিনের গানসু এবং কিংহাই প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিলোমিটার দূরে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভয়াবহ এই ভূমিকম্পে অনেক বড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গানসু এবং কিংহাই এই দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৯। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লক্ষ ৫০ হাজারের বেশি ঘর-বাড়ি। বুধবার সকালে প্রশাসনের পক্ষ হয়েছে, গানসু প্রদেশে ১৩১ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৭৮২ জন এবং কিংহাই প্রদেশে প্রাণ হারিয়েছেন ১৮ জন ও ১৯৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর চিনের বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top