News Flash

  • Home
  • প্রধান খবর
  • শশী ও সুদীপ-সহ কয়েকজন সাংসদকে বহিষ্কারের প্রস্তাব, দু’টো অবধি মুলতুবি লোকসভার অধিবেশন
Image

শশী ও সুদীপ-সহ কয়েকজন সাংসদকে বহিষ্কারের প্রস্তাব, দু’টো অবধি মুলতুবি লোকসভার অধিবেশন

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপি-র সুপ্রিয়া সুলে-সহ ৮ জনকে সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় প্রস্তাব আনেন, সুপ্রিয়া সুলে, মনীশ তিওয়ারি, শশী থারুর, মো ফয়সল, কার্তি চিদম্বরম, সুদীপ বন্দোপাধ্যায়, ডিম্পল যাদব এবং দানিশ আলি-সহ আরও বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হোক। এরপরই দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

সংসদের ভিতরে প্ল্যাকার্ড দেখানোর বিরোধিতা করে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এদিন লোকসভায় বলেছেন, “সদনের অভ্যন্তরে প্ল্যাকার্ড না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাম্প্রতিক নির্বাচনে হেরে যাওয়ার পর হতাশার কারণে তাঁরা (বিরোধীরা) এমন পদক্ষেপ নিচ্ছে। এই কারণেই আমরা একটি প্রস্তাব নিয়ে আসছি (সাংসদদের বরখাস্ত করার)।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top