মোহনপুরে ছোটদের ক্রিকেটে সৌরদীপের ৫ উইকেটে জয়ী বেরিমুড়া কোচিং সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর

জয় পেলো বেরিমুড়া সি সি সি। ৬ উইকেটে পরাজিত করলো সিমনাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। কলাগাছিয়া মাঠে অনু্ষ্ঠিত ম্যাচেসিমনা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৮৫ রান করে। দলের পক্ষে আয়ুশ পাল ২৪, ননীগোপাল রায় ১৭ এবং শিবা ওরাং ১৩ রান করে। বেরিমুড়ার পক্ষে সৌরদীপ দত্ত ৩০ রানে ৫ টি এবং গৌতম দাস ১৪ রানে ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ২১.‌৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বেরিমুড়া। দলের পক্ষে প্রশান্ত শীল ৬৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান।সিমনা-‌র পক্ষে শিবা ওরাং ২৭ রানে ৩ টি উইকেট পায়।