News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলপাইগুড়িতে তৃণমূলের শিক্ষক নেতার রক্তাক্ত দেহ উদ্ধার
Image

জলপাইগুড়িতে তৃণমূলের শিক্ষক নেতার রক্তাক্ত দেহ উদ্ধার

জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ফ্ল্যাটের নীচে রাস্তার ওপর তৃণমূলের শিক্ষক নেতার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। সোমবার সকালে দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত শিক্ষকের নাম গুঞ্জন সরকার (৪৭)।দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক আদতে কোচবিহারের বাসিন্দা। তিনি পরিবারকে নিয়ে জলপাইগুড়িতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সুহৃদ লেন এলাকার সেই ফ্ল্যাটের নীচ থেকে সোমবার সকালে শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, গুঞ্জনকে তিনি সকালে ফ্ল্যাটেরই ছাদে ঘোরাঘুরি করতে দেখেছিলেন সকালে। তার কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের নীচ থেকে দেহ উদ্ধার হয়। রাস্তার ওপর উপুড় হয়ে পড়েছিল তাঁর দেহ। মাথা মুখ থেঁতলে গিয়েছিল। মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। ফ্ল্যাটের ছাঁদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে কেন তিনি একাজ করলেন, তার কারণ এখনও স্পষ্ট নয়।
নিয়োগ দুর্নীতির মাঝে এভাবে এক শাসকদলের শিক্ষক নেতার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। ওই শিক্ষকের স্কুলেও খোঁজ খবর করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top