News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমরাবতীতে আইএসআইএস মডিউল মামলায় সন্দেহভাজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ এনআইএ-এর
Image

অমরাবতীতে আইএসআইএস মডিউল মামলায় সন্দেহভাজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ এনআইএ-এর

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র দল সোমবার অমরাবতীতে আইএসআইএস মডিউল মামলায় সন্দেহভাজন এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে। সন্দেহভাজন ছাত্রের বাবা পেশায় শিক্ষক বলে জানা গিয়েছে।

অমরাবতী জেলার অচলপুরে সোমবার ভোর থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) -র টিমের এই তল্লাশি অভিযান শুরু হয়। যদিও এনআইএ-এর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে এনআইএ-র টিম সন্দেহভাজন ছাত্রের বাড়ি থেকে মোবাইল এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার করেছে। সূত্রের খবর, রবিবার রাত ২টো নাগাদ তিনটি গাড়িতে করে এনআইএ-র একটি দল অচলপুরের আকবরী চক এলাকায় পৌঁছয়। এনআইএ অভিযানের খবর পেয়েই, অচলপুর এবং সরমারসপুরা থানার পুলিশ গাড়ি নিয়ে এসে পুরো এলাকা ঘিরে ফেলে। এরপরে সোমবার সকালে এনআইএ দল এক শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁর ছেলে সাফওয়ান শেখকে (১৯ বছর) জিজ্ঞাসাবাদ করে। সন্দেহভাজন ছাত্র নাগপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এনআইএ টিম সোমবার সকাল ৬টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাঁরা ছাত্রের বাড়ি থেকে তাঁর মোবাইল এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার করে। এনআইএ দল এর আগে আইএসআইএস মডিউল সন্দেহে পুনে এবং থানে সহ মহারাষ্ট্র রাজ্যের ৪৪ টি জায়গায় অভিযান চালিয়েছিল। অমরাবতীতে এনআইএ-র এদিনের অভিযান এর সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top