News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
Image

পুরুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

পুরুলিয়া, ১৭ ডিসেম্বর (হি. স.) : পুরুলিয়ার মানবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা।

মানবাজারের বড়তোড় গ্রামের বাসিন্দা পদ্মা গোপকে এদিন সকালে তাঁর শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়া। গ্রামবাসীরা তাঁকে মানবাজার হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। মৃতের স্বামী সনৎ গোপকেও ব্যাপক মারধর করেন গ্রামবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাজার থানার পুলিশ। সনৎ গোপকে উদ্ধার করে মানবাজার থানায় নিয়ে আসে। মৃতের পরিবার সূত্রে খবর, সনৎ গোপের সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল পদ্মার। সনৎ গোপ কর্মসূত্র বাইরে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি ফিরতেন। সে কারণেই বাপের বাড়িতেও অনেক সময় থাকতেন পদ্মা। মৃতের মা প্রতিমা গোপ জানাচ্ছেন, গত রাতে তাঁদের বাড়িতে আসে তাঁর জামাই। মেয়ে ও তাঁর সন্তান নিয়ে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এরপরই সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার মেয়ের। পরিবারের অভিযোগ আরও একটি বিয়ে করেছে সনৎ। সে কারেই তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে। সনতের শাস্তির দাবিতে মানবাজার থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। মানবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর দেহ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাতোয়াড়া মেডিকেল কলেজে পাঠানো হবে। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top