News Flash

  • Home
  • দেশ
  • হিরোইন পাচার মামলায় পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেফতার এনআইএ-এর
Image

হিরোইন পাচার মামলায় পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেফতার এনআইএ-এর

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ১০২ কেজি হিরোইন পাচার মামলায় প্রধান অভিযুক্ত অমৃতপাল সিংকে শনিবার গ্রেফতার করেছে।

প্রায় ৭০০ কোটি টাকার ১০২ কেজি হেরোইন পাচার মামলায় অভিযুক্ত ছিল এই আসামী। গত বছরের এপ্রিলে আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত-পাক সীমান্তে হিরোইন পাচারে এই ধৃত জড়িত ছিল। এনআইএ জানিয়েছে, অভিযুক্ত পঞ্জাবের তারন তারানের বাসিন্দা। এনআইএ তাকে আটক করেছে। তদন্তে জানা গিয়েছে, সে ব্যাংকিং ও হাওয়ালার মাধ্যমে নগদ অর্থ পাচার করত। মাদক সংগ্রহের সঙ্গেও জড়িত ছিল এই ধৃত।
উল্লেখ্য, গত ২৪ ও ২৬ এপ্রিল দুই কিস্তিতে আটারি সীমান্ত থেকে প্রায় ১০২ কেজি হিরোইন উদ্ধার করা হয়। পঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই পালানোর সময় ধৃত অমৃতপালকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top