News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে ঘর থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ
Image

আসানসোলে ঘর থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

আসানসোল, ১৬ ডিসেম্বর (হি.স.) : আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের শান্তিনগরের নেতাজি রোডে ঘর থেকে উদ্ধার হল এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম নিতাই গুপ্ত (৭১)। এদিন আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধের মৃতদেহর ময়নাতদন্ত হয়।

জানা গিয়েছে, বার্ণপুরের শান্তিনগরের নেতাজি রোডের নিতাই গুপ্তকে এদিন ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, নিতাই গুপ্ত বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top